সৈয়দ মাহবুব হাসান আমিরী
আইসিটি শিক্ষক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
ষষ্ঠ শ্রেণি
ল্যাপটপ:ল্যাপটপের ‘ল্যাপটপ’ নামে পরিচিতি শুরু হয় আশির দশকে। তখন সাধারণ কম্পিউটার থেকে ভ্রাম্যমান কম্পিউটারগুলোকে আলাদা করার জন্য এই নামে ডাকা হতো। এটি lap (কোল) এর উপর top (উপর) রেখে কাজ করা যায়। ল্যাপটপ কম্পিউটারে ডেস্কটপ কম্পিউটারের সমস্ত উপাদান এবং সকল
ইনপুটগুলোকে একত্রিত করা হয়। যেখানে শুধুমাত্র একটি যন্ত্রে মনিটর, স্পিকার, কিবোর্ড এবং টাচ প্যাড বা ট্র্যাক প্যাড থাকে। বর্তমানের বেশিরভাগ ল্যাপটপের সঙ্গেই ওয়েবক্যাম এবং মাইক্রোফোন থাকে। ল্যাপটপের সাথে আরো থাকে ব্যাটারি, যা অনেক সময় ধরে ব্যাকাপ দেয় এবং এসি এডাপ্টারের মাধ্যমে বিদ্যুতের সরাসরি সংযোগ থাকে। এসব যন্ত্রাংশ আগের বহনযোগ্য কম্পিউটারের তুলনায় ভারি এবং এগুলো কারো কোলে বা হাঁটুর উপর রেখে ব্যবহার করা যেত না। কয়েক বছর পরে প্রস্তুতকারকরা আরো ছোট আকারের বহনযোগ্য যন্ত্রাংশ উত্পাদন শুরু করে যাদের ওজন ও আকার ছিল কম। একটি ল্যাপটপ হলো বহনযোগ্য ব্যক্তিগত কম্পিউটার যা দেখতে ঝিনুক আকৃতির এবং ভ্রমন উপযোগী। ডেক্সটপ থেকে আকারে ছোট কম্পিউটারগুলো সহজে বহন ও ব্যবহার করা যায়।
নোটবুক: বর্তমান সময়ের আলোচিত ইলেক্ট্রনিক ডিভাইস হলো নোটবুক। নোটবুক এক ধরনের ল্যাপটপ যার নকশা এবং বাজারজাতকরণ করা হয়েছে বহন যোগ্যতার কথা মাথায় রেখে। এগুলো কার্য ক্ষমতায় ল্যাপটপ থেকে অনেকাংশে কম, আকারে ছোট বা সমান, কম ওজনের এবং প্রায়শই অতিমাত্রায় ব্যাটারির ধারন ক্ষমতা সম্পন্ন হয়। নোটবুকগুলো সাধারণত ছোট আকৃতির ও হালকা হয় সাধারণ মানের ল্যাপটপের তুলনায়। ওজন হতে পারে ০.৮-২ কেজি (২-৫ পাউন্ড) এবং ব্যাটারির ধারণ ক্ষমতা হতে পারে ৬ ঘন্টারও বেশি।
ট্যাবলেট:ট্যাবলেটকে ল্যাপটপ এবং স্মার্ট ফোনের মাঝ খানের সেতুবন্ধন বলা হয়। এটি ওয়েব ব্রাউজিং, গেমিং, ই-মেইল এবং ভিডিও দেখার জন্য খুবই সুবিধাজনক একটি ডিভাইস। কিন্তু এর পারফরম্যান্স ল্যাপটপের মতো ভালো হবে না আবার স্মার্টফোনের থেকে ভালো। ট্যাবলেটের জন্য আকার এবং ওজন খুবই গুরুত্বপুর্ণ বিষয় । কারণ এর আকার এবং ওজন কম তাই এর এত জনপ্রিয়তা। যেহেতু লম্বা সময়ের জন্য হাতে ধরে ট্যাবলেট ব্যবহার করতে হবে তাই অবশ্যই খেয়াল রাখতে হবে কোন ট্যাবলেটটি আরামদায়ক ধরে রাখার জন্য। বেশি বড় কিংবা বেশি ওজনের ট্যাবলেট ব্যবহার না করাই ভালো। কিন্তু ট্যাবলেট বেশি ছোট হলে তাকে স্মার্টফোনের মতো মনে হতে পারে, সেটাও মাথায় রাখতে হবে। সময়ের পরিক্রমায় যখন ট্যাবলেটই দখল করে নিচ্ছে প্রযুক্তি পণ্যের বাজার। ল্যাটপকিং বা ডেস্কটপের বাজারও কমে যাচ্ছে ট্যাবলেটের আগ্রাসনেই।