রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সোনালী ব্যাংক লিমিটেডের ১২২৭তম শাখা সম্প্রতি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আব্দুস সোবহান। বিশেষ অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যোগদান করেন সোনালী ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান
০০০
ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের ৯ম বিশেষ সাধারণ সভা সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান এস এম আবু মহসীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভাইস চেয়ারম্যান মো. আবুল বাশার, পরিচালক ও ইসি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুস সালাম, পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম, এমডি ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ অংশ নেন
০