জয়পুরহাটে ব্রকলি চাষে আগ্রহী কৃষক

জয়পুরহাট প্রতিনিধি

সদর উপজেলার ভাদসা গুচ্ছগ্রামে ব্রকলি চাষে ঝুঁকছেন চাষি। কৃষক মোসলেম উদ্দিন জানান, এবার ২০ শতাংশ জমিতে ২ হাজার ৫০০ ব্রকলির চারা রোপণ করেছেন। ফুলকপির মতো চারা লাগানো থেকে ৬৫-৭০ দিনের মধ্যে ব্রকলি সংগ্রহ করা যায়। বিষমুক্তভাবে এটি চাষ করা হচ্ছে। ব্রকলি চাষ লাভজনক হওয়ায় এলাকার স্বপন কুমার, বিমল পাহান, আব্দুর রহমান, আমেদ আলি, সোয়াইব, নোমানসহ অনেক কৃষক বর্তমানে ব্রকলি চাষ করেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক স ম মেফতাহুল বারি বলেন, ভাদসা গ্রামে কৃষক ব্রকলি চাষে ঝুঁকছেন। এ ফসল চাষে তারা লাভবান হচ্ছেন।