চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহরের চলনবিলে ব্যাপকহারে বিনা হালে রসুনের আবাদ হয়েছে। বিগত বছরগুলোতে চাষিদের নিজেদের উদ্ভাবিত এ পদ্ধতিতে ব্যাপক সফলতা পাওয়ায় এবং রসুনের দাম ভালো পাওয়ায় এবারও রসুন চাষে ঝুঁকেছেন তারা। এবারও রসুনের বাম্পার ফলনের আশা করছে কৃষক ও কৃষি বিভাগ। চাটমোহরে এবার ৬ হাজার ২০০ হেক্টর জমিতে বিনা হালে রসুনের আবাদ হয়েছে। কৃষক ইজাবত আলী গনি জানান, প্রতি বিঘা রসুন আবাদে ২৫-২৬ হাজার টাকা খরচ হয়। আর সব খরচ বাদে ৪০-৫০ হাজার টাকা লাভ থাকে। উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুমবিল্লাহ বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবারও রসুনের বাম্পার ফলন হবে।