দেবীগঞ্জে ‘ঢেমশীর’ ফুলে ছেয়ে গেছে মাঠ

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা

গোলাপি রঙের ঢেমশী ফুলে ছেয়ে গেছে মাঠ। এর ইংরেজি নাম বাকহুয়িট। এ ফসলটি এক সময় এ অঞ্চলে বেশ চাষ হতো। এই ঢেমশী এখন বিলুপ্তির পথে।  পঞ্চগড় জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান জানান, সাধারণত ঢেমশী চাষে সারের প্রয়োজন হয় না। বীজ বপনের সময় থেকে ৮০-৮৫ দিনের মধ্যে ঢেমশী কর্তন করা যায়। প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে পারলে এ জেলায় ঢেমশীর চাষ সম্প্রসারণ করা সম্ভব। তিনি জানান, জাপান এবং বিশ্বের অন্য দেশে ঢেমশী রাজকীয় খাবার হিসেবে ব্যবহার হচ্ছে। ঢেমশীর চাল জাপান ও সৌদি আরবে বাংলাদেশি টাকায় ৫১০ থেকে ৬০০ টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হচ্ছে।