মাদারীপুর প্রতিনিধি
জেলা সদরে ভেজালবিরোধী অভিযানে চার দোকানকে জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় গতকাল মঙ্গলবার এই জরিমানা করা হয়। সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস অধিক দামে চাল বিক্রি, ফটোকপি করাতে বেশি দাম নেওয়াসহ বিভিন্ন অভিযোগে ৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন। এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নুরুজ্জামান মোল্লা উপস্থিত ছিলেন। তিনি জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।