হামলা-ভাঙচুরের অভিযোগ রিটার্নিং অফিসারের কাছে

কলারোয়া পৌর নির্বাচন

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা

কলারোয়ায় প্রকাশ্যে পোস্টার, লিফলেট, প্রচার মাইক ভাঙচুরসহ জীবননাশের হুমকি প্রদানের অভিযোগে উপজেলা নির্বাচন অফিসে লিখিত অভিযোগ জমা দিয়েছেন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী সাজেদুর রহমান খান চৌধুরী মজনু। মঙ্গলবার বিকালে তিনি কলারোয়া পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর এই আবেদন করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১৮ জানুয়ারি কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতির নেতৃত্বে পাবলিক ইনস্টিটিউট প্রাঙ্গণে পৌর নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত কর্মিসভা থেকে আমার নির্বাচনি প্রচার মাইক ভাঙচুর ও আমার নির্বাচনি নেতাকর্মী, সমর্থকসহ আমার জীবননাশের হুমকি প্রদান করে। এমতাবস্থায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি।