সালথা (ফরিদপুর) সংবাদদাতা
সালথায় মাদক মামলার কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. শহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের হড়েরকান্দী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। শহিদুল ঐ গ্রামের জিলু শেখের ছেলে। সালথা থানার ওসি (তদন্ত) সুব্রত গোলদার জানান, গ্রেফতারকৃত শহিদ একটি মাদক মামলার তিন বছরের দণ্ডপ্রাপ্ত আসামি। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। সোমবার রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।