সুজানগরে ট্রেনের ধাক্কায় নিহত ১ আহত ৬

সুজানগর (পাবনা) সংবাদদাতা

সুজানগরে রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনের গার্ডারের ধাক্কায় ইট ও মাটিভর্তি তিনটি ট্রলি উলটে দবির উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ছয় জন। মঙ্গলবার সকালে উপজেলার তাঁতীবন্দ রেল স্টেশনের অদূরে ঐ দুর্ঘটনা ঘটে। নিহত দবির ঐ গ্রামের খবির উদ্দিন খানের ছেলে। আহতদের সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সুজানগর থানার ওসি বদরুদ্দোজা জানান, গুরুতর আহত অবস্থায় দবির উদ্দিনকে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে পাবনা সদর থানায়  অভিযোগ হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।