বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের মতবিনিময় সভা
ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে মঙ্গলবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু। মতবিনিময় সভায় সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সহকারী সচিব আরিফুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র-১ আসিফ হোসেন ডন, মসিকের সচিব রাজীব কুমার সরকার প্রমুখ।
ইসলামপুরে খামারি প্রশিক্ষণ
ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা ইসলামপুরে আধুনিক প্রযুক্তিতে গরু হূষ্টপুষ্টকরণ প্রকল্পের আওতায় মঙ্গলবার তিন দিনব্যাপী নির্বাচিত খামারিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ছানোয়ার হোসেন, ডা. মো. আব্দুল আলীম প্রমুখ উপস্থিত ছিলেন।
ত্রিশালে অবহিতকরণ কোর্স উদ্বোধন
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা ত্রিশালে গতকাল মঙ্গলবার জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের আয়োজনে অবহিতকরণ কোর্স উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে উপজেলার ধানীখোলা, বৈলর ও কাঁঠাল ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের জন্য তিন দিনব্যাপী ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরণ এই কোর্সের উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন প্রশিক্ষক ও সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুর রওশন সুমেল প্রমুখ।
কলমাকান্দায় সেমিনার
কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা কলমাকান্দায় গতকাল মঙ্গলবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে এবং উপজেলা পরিষদের সহযোগিতায় খাদ্য নিরপত্তাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানার সভাপতিত্বে এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নেত্রকোনা জেলা কর্মকর্তা নূরে-ই আলম সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অব্দুল খালেক তালুকদার।
ইরি-বোরো ধানের চারা রোপণ উদ্বোধন
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা আদমদীঘিতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরকারিভাবে আধুনিক পদ্ধতিতে বিনা মূল্যে কৃষকদের বীজের চারা বিতরণের লক্ষ্যে রাইস ট্রান্সপ্ল্যান্টার মেশিনের মাধ্যমে চারা রোপণ উদ্বোধন করা হয়েছে। গতকাল উজেলার প্রান্নাথপুর ফসলি মাঠে বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক এর উদ্বোধন করেন। এ লক্ষ্যে আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা শারমীনের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক দুলাল হোসেন, আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু প্রমুখ।
ভূঞাপুরে বিশিষ্টজনদের সম্মাননা
ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা ভূঞাপুরে সমাজের বিভিন্ন স্তরে অবদান রাখায় বিশিষ্টজনদের সম্মাননা প্রদান করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় উপজেলার কষ্টাপাড়া গীতা স্কুলের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এই সম্মাননাস্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গীতা স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি সাংবাদিক অভিজিত্ ঘোষ।
শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করতে কর্মশালা
নাটোর প্রতিনিধি প্রাথমিক পর্যায়ে বিদ্যালয়বহির্ভূত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে জেলায় অবহিতকরণ কর্মশালা হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাদিম সারওয়ার।