আমাদের দেশে সড়ক দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছর হাজার হাজার লোক মারা যাচ্ছে এবং অনেক লোক আহত হচ্ছে এতে। তাই সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। প্রশস্ত করে রাস্তা নির্মাণ করতে হবে। নগরসমূহে আধুনিক ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করতে হবে। বেপরোয়া গাড়ি চালনা বন্ধ ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার বিকল্প নেই। ত্রুটিপূর্ণ যানবাহন চলাচল বন্ধ করতে হবে। সুনির্দিষ্ট পরীক্ষা সম্পন্ন হওয়ার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স প্রদান করতে হবে। সর্বোপরি জনগণকে ট্রাফিক আইন সমপর্কে সচেতন করতে হবে। রাস্তা ব্যবহারকারীরা ট্রাফিক আইন মেনে চললে দুর্ঘটনার সংখ্যাও কমে আসবে। সড়ক দুর্ঘটনা রোধে পদক্ষেপগুলো নেওয়া উচিত।
মুশফিকুর রহমান ওলিউল্লাহ
পীরগঞ্জ, রংপুর