স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুরে মেয়র কাপ টি-২০ টুর্নামেন্টে টানটান উত্তেজনাপূর্ণ চূড়ান্ত খেলায় লো-স্কোরিং ম্যাচে জিতে প্রথমবারের মতো ট্রফি তুলল বেগম রোকেয়া পাইওনিয়র। গতকাল মঙ্গলবার ফাইনালে বেগম রোকেয়া পাইওনিয়র ১ রানে হাড়িভাঙ্গা কাটার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ম্যাচ সেরা হন চ্যাম্পিয়ন দলের মোহাম্মদ ঈশা, একই দলের অধিনায়ক সালাউদ্দিন পাপ্পু সেরা ব্যাটসম্যান ও মুন্না সেরা বোলার নির্বাচিত হন।
টসে হেরে প্রথম ব্যাট করে নির্ধারিত ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করে বেগম রোকেয়ার পাইওনিয়র। ঈশা ৩৭ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন। সাইদ ২৫ রান করেন। হাড়িভাঙ্গার মাসুদ ৩টি, রাফি ও সাদ্দাম ১টি করে উইকেট তুলে নেন। জবাবে হাড়িভাঙ্গা ৭ উইকেট হারিয়ে ১০৮ রান করে। দলের অধিনায়ক আকবর আলী ৩৭ বলে ৩৭ রান ও সানি ৩৫ রান করেন। বেগম রোকেয়া পাইওনিয়রের মুন্না ২টি এবং রানা, আবির ও সাব্বির ১টি করে উইকেট নেন। প্রধান অতিথি টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা পুরস্কার তুলে দেন।