সামনের বছরই চুক্তি শেষ হয়ে যাচ্ছে পিএসজির দুই মূল তারকা কিলিয়ান এমবাপে ও নেইমারের। এই দুই তারকার চুক্তি নবায়নের সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে পিএসজি। তবে এবার পিএসজির সেপার্টিং ডিরেক্টর লিওনার্দো আরাউহো বললেন, চুক্তি নবায়ন করতে না চাইলে এই দুই তারকাকে থেকে যাওয়ার জন্য ‘অনুরোধ’ করবে না পিএসজি। অনুরোধ করুক বা না করুক, চুক্তি নবায়ন না করলে সামনের দলবদলে তাদেরকে বিক্রি করা ছাড়া কোনো উপায় থাকবে না পিএসজির।
কেননা, নেইমার-এমবাপেকে দলে ভেড়াতে প্রায় ৪০০ মিলিয়ন ইউরো খরচ করা ফরাসি দলটি সামনের মৌসুমে দুই জনকেই হারাতে পারে বিনা মূল্যে।