শোক সংবাদ

মো. লেয়াকত আলী

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. লেয়াকত আলী (৫৬) করোনায় আক্রান্ত হয়ে গত সোমবার ঢাকার রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, তিন মেয়ে ও মাকে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার জানাজা শেষে কচুয়া উপজেলার আশরাফপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

আব্দুল খালেক বিএসসি

মানিকগঞ্জ ঘিওরের ডিএন হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক, ঘিওর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান জেলা পরিষদের সদস্য আব্দুল খালেক বিএসসি (৭২) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক কন্যা ও চার পুত্র রেখে গেছেন। তার মৃত্যুতে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুস সালাম পিপি ও ঘিওর প্রেসক্লাবের সভাপতি মো. আনোয়ারুল হক গভীর শোক প্রকাশ করেন।

মাহবুবা রহমান লীলা

গলাচিপা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ডের মাতা ও পানপট্টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমানের সহধর্মিণী, উপজেলা বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক মাহবুবা রহমান লীলা (৬০)  গতকাল মঙ্গলবার চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ...রাজিউন)। তিনি স্বামী ও এক ছেলে রেখে গেছেন। আজ গলাচিপা পৌরসভার জৈনপুরী খানকায় প্রথম জানাজা ও পরে পানপট্টি ইউনিয়নের গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।