তাপসের বিরুদ্ধে সাঈদ খোকনের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস সম্পর্কে সাবেক মেয়র সাঈদ খোকনের ‘কটূক্তিপূর্ণ’ বক্তব্যের প্রতিবাদে সভা ও বিক্ষোভ মিছিল করেছে ঢাকা ১০ আসনের আওয়ামী লীগের নেতা কর্মীরা। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ধানমন্ডি আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের কাছে স্মারকলিপি প্রদান করে তারা।

সমাবেশে বক্তারা অবিলম্বে বাংলাদেশ আওয়ামী লীগের সব পদ থেকে সাঈদ খোকনকে বহিষ্কারের দাবি জানান।