আটকে পড়া প্রবাসীদের ফিরিয়ে নিতে বাহরাইনকে আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

করোনা (কোভিড-১৯) মহামারির কারণে দেশে এসে আটকে পড়া বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে নিতে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানিকে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গতকাল মঙ্গলবার বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ অনুরোধ করেন।

সাধারণ ক্ষমার আওতায় ৩০ হাজার অনিয়মিত প্রবাসী বাংলাদেশির ভিসা নিয়মিত করায় বাহরাইন সরকারকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী মোমেন। এ সময় বাংলাদেশি প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমার মেয়াদ বৃদ্ধিরও অনুরোধ করেন তিনি। বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে দ্বিতীয় ফরেন অফিস কনসালটেশন (এফওসি) শিগিগর ঢাকায় অনুষ্ঠিত হওয়ার বিষয়ে উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী সম্মতি প্রকাশ করেন। ড. মোমেন প্রবাসী বাংলাদেশিসহ বাহরাইনে অবস্থানরত সবার জন্য বিনা মূল্যে টিকা বিতরণের জন্য সেদেশের সরকারকে ধন্যবাদ জানান।