সুন্দরবনে বেড়েছে বাঘের আনাগোনা !

সাতক্ষীরার শ্যামনগর উপকূলীয় মুন্সিগঞ্জ গ্রাম সংলগ্ন সুন্দরবনে হিংস্র বাঘের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। গতকাল বুধবার (২০ জানুয়ারি) দুপুর ১১টার দিকে স্থানীয় বরসা ইকো ট্যুরিজম সেন্টারের ট্রলার চালক আব্দুর রহিম, ফারুক ও প্রদীপ সুন্দরবনে ব্র্যাকের খাল পার হওয়ার সময় বাঘটি দেখতে পেয়ে মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়িকে ঘটনাটি জানান। 

মুন্সিগঞ্জ গ্রামের টহল ফাঁড়ির ইনচার্জ ফরেষ্টার আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বরসাইকো ট্যুরিজম সেন্টারের বিপরীতে লোকালয় সংলগ্ন মালঞ্চ নদীর ব্র্যাকের খাল পার হওয়ার সময় বাঘটিকে ছবির ফ্রেম বন্দি করা হয়। সেখানে বাঘটি অল্প কিছুক্ষণ অবস্থান করার পরে বনের গভীরে চলে যায়। বাঘটি নদী পেরিয়ে যাতে লোকালয়ে প্রবেশ করতে না পারে সে জন্য টাইগার রেন্সপন্স টিমের সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে। 

এ বিষয়ে সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম.এ. হাসান বলেন, খাদ্যের সন্ধানে সুন্দরবনে বাঘ এভাবে বিচরণ করে। 


ইত্তেফাক/এনএ