এই সময়ের ছড়া

টুকরো কাহন

 

ক)

অসততা ফেলব ছুড়ে

সেক করে বরণ

বাকি জীবন সুখের জীবন

পষ্ট উদাহরণ।

 

খ)

সাগর যেমন ছোট্ট নদী

আগলে রাখে বুকে

সততাকে করলে ধারণ

কাটবে জীবন সুখে।

 

গ)

তফাতটা যে রকম

পিতল আর তামাতে

তফাতটা সে রকম

মামি আর মামাতে।

 

ঘ)

কেড়ে নেয় এক মুঠো

ভাত যারা গরিবের

দেশ থেকে তাদেরকে

চলো খুঁজে করি বের।