ফুটপাতের খাবার

অন্যান্য সময়ের চেয়ে শীতকালে ফুটপাতে অনেক ধরনের দোকান বসে। নানা ধরনের পিঠা, মুখরোচক খাবার এসব দোকানে বিক্রি হয়। এসব খাবার খাওয়ার আগে লক্ষ করতে হবে কী দিয়ে তৈরি? এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে।

সোহানুর রহমান সোহাগ

শিক্ষার্থী,

বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়,

ভুরুঙ্গামারি, কুড়িগ্রাম