ইত্তেফাক রিপোর্ট
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ উপলক্ষ্যে সাভারের আশুলিয়ায় অসহায় ও দুস্থদের মধ্যে ত্রাণসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল বুধবার দুপুরে আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের উদ্যোগে ও ৪৬ ডিভিশন লোকেটিং ব্যাটারি আর্টিলারির আয়োজনে সামাজিক দূরত্ব মেনে এসব ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ আর্টিলারি ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাজেদুল ইসলাম। এ সময় আশুলিয়া সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান প্রিন্স, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর প্রমুখ উপস্থিত ছিলেন।