বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)তে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার রাজধানীর আগারগাঁও শেরেবাংলা নগরে স্পারসোতে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল এনডিসি। স্পারসোর চেয়ারম্যান মিজানুর রহমানের উদ্যোগে এ কর্নারটি স্থাপন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্পারসোর এ মহতী উদ্যোগের প্রশংসা ও সাধুবাদ জানান প্রতিরক্ষা সচিব। তিনি বলেন, স্পারসোর প্রতিষ্ঠিত ‘বঙ্গবন্ধু কর্নার’ সাধারণ জনগণ তথা শিক্ষানুরাগী, গবেষকদের বিজ্ঞানচর্চার পাশাপাশি বঙ্গবন্ধুর জীবন দর্শন সম্পর্কে জানতে আরো উদ্বুদ্ধ করবে। —প্রেস বিজ্ঞপ্তি