গঙ্গাচড়ায় আলুর কেজি ৬ বিপাকে কৃষক

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা

এক মাস আগেও যে আলুর দাম ছিল ৩০-৪০ টাকা। বর্তমানে সে আলু বিক্রি হচ্ছে ছয়-আট টাকা কেজি দরে। দাম কম সেই সঙ্গে নেই ক্রেতার আগমন। ফলে আলু নিয়ে বিপাকে পড়েছে গঙ্গাচড়ার আলুচাষিরা। হাবু গ্রামের কৃষক জামান জানান, আলু তোলার বয়স হলেও দাম কম হওয়ায় আলু তুলতে পারছি না। এখন আলুর যে দাম তাতে খরচ উঠছে না। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর ৬ হাজার ১০০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম বলেন, তুলনামূলকভাবে এ বছর আলুর দাম কম।