ঠাকুরগাঁওয়ে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড এবং সহযোগীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ এ রায় ঘোষণা করেন। আসামিরা হলো, নিহত ফারজানা আক্তার মুমুর স্বামী ইমতিয়াজ হোসেন ও তার সহযোগী আসাদ হোসেন। মামলার অভিযোগে জানা গেছে, ২০১৩ সালের ১ আগস্ট জেলা শহরের মুন্সিপাড়ায় নববধূ ফারজানা আক্তার মুমুকে (২৩) পিটিয়ে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রাখে স্বামী ইমতিয়াজ হোসেন। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় পুলিশ পরদিন সদর থানায় ইউডি মামলা করে। পরে ময়নাতদন্ত রিপোর্টের প্রেক্ষিতে সদর থানা পুলিশের এসআই নাজমুল হক বাদী হয়ে ঐ বছরের ২৩ অক্টোবর সহযোগী আসাদ হোসেনসহ দুজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।