স্বর্ণ উদ্ধারে ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান, আটক ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ঢাকার বাড্ডা থেকে চুরি হওয়া স্বর্ণ উদ্ধারে ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে সদর থানা পুলিশের সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া শহরের দুটি জুয়েলার্সে আসামি মর্জিয়াকে সঙ্গে নিয়ে অভিযান চালায় বাড্ডা থানা পুলিশ। এ সময় পুলিশ সিসি টিভির ফুটেজ দেখে স্বর্ণ কেনাবেচার বিষয়টি নিশ্চিত হয়। পরে দুই জুয়েলার্সের মালিকসহ তিন জনকে আটক করা হয়। আটকরা হলো বিকাশ শীল, বিধান দেবনাথ ও পিন্টু দেবনাথ। মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা বাড্ডা থানার এসআই নুরুল হক জানান, চুরি করা স্বর্ণ নিয়ে আসামি মর্জিয়া ইসলাম ইভা গত ২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া আসে এবং ৩ জানুয়ারি মহালক্ষ্মী জুয়েলার্স ও ডিএসপি জুয়েলার্সে সেগুলো বিক্রি করে।