বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা
বালিয়াকান্দিতে বুধবার ট্রেনে কাটা পড়ে এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম ইসমত শেখ কেসির (৩৫)। বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ শংকর বিশ্বাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ইসমত শেখ একজন বুদ্ধিপ্রতিবন্ধী যুবক। সে সকালে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিল।