ইত্তেফাক রিপোর্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে গতকাল অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫৯টির বা ৪৪ দশমিক ৭৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। গতকাল শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ঢাকা ডাইংয়ের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গত মঙ্গলবার ঢাকা ডাইংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭ দশমিক ৬০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৬ দশমিক ৯০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ০ দশমিক ৭০ টাকা বা ৯ দশমিক ২১ শতাংশ কমেছে।
ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মিথুন নিটিংয়ের শেয়ার দর ৮ দশমিক ৫১ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইনসিওরেন্সের ৮ দশমিক ২০ শতাংশ, রিপাবলিক ইনসিওরেন্সের ৭ দশমিক ৬১ শতাংশ, স্ট্যান্ডার্ড ইনসিওরেন্সের ৬ দশমিক ৮৩ শতাংশ, রিলায়েন্স ইনসিওরেন্সের ৬ দশমিক ৭০ শতাংশ, অলটেক্সের ৬ দশমিক ৬০ শতাংশ, যমুনা অয়েলের ৬ দশমিক ৫৭ শতাংশ, প্রগতি ইনসিওরেন্সের ৫ দশমিক ৬৬ শতাংশ এবং ক্রিস্টাল ইনসিওরেন্সের শেয়ার দর ৫ দশমিক ৬০ শতাংশ কমেছে।