অভিষেকেই উজ্জ্বল হাসান মাহমুদ

স্পোর্টস রিপোর্টার

হাল সময়ে বাংলাদেশের ফাস্ট বোলারদের গতির ঝড়ে সবার চেয়ে এগিয়ে হাসান মাহমুদ। ডানহাতি এই পেসারের দুর্বার গতিকে কাজে লাগানোর প্রয়াস রয়েছে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায়। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেকে হতাশ করেননি হাসান। নিজের সামর্থ্যের ঝলকটা অনন্ত দেখিয়েছেন ২২ গজে। ৬ ওভার বোলিং করে ২৮ রানে ৩ উইকেট নিয়েছেন এই তরুণ। হ্যাটট্রিকের সুযোগও তৈরি করেছিলেন তিনি। কিন্তু হ্যাটট্রিক বলটি ভালোভাবেই ঠেকিয়ে দেন আলজেরি জোসেফ। এর আগে গতকাল সকালে বাংলাদেশের ১৩৪তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্যাপ পান হাসান।