যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করার পর জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তবে তিনি বলেছেন, প্রেসিডেন্ট বাইডেনকে কিস্টোন পাইপ লাইনের অনুমোদন বাতিলের নির্বাহী আদেশে স্বাক্ষর করতে দেখে তিনি হতাশ।
এক বিবৃতিতে কানাডার প্রধানমন্ত্রী বলেছেন, আজকে দিনের শুরুতে জো বাইডেন আমেরিকার ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন। জলবায়ু পরিবর্তনের লড়াইয়ে প্রেসিডেন্টের প্রতিশ্রুতিতে স্বাগত জানালেও আমরা হতাশ।
ট্রুডো আরও বলেছেন, গত নভেম্বরে এই প্রজেক্ট নিয়ে বাইডেনের সঙ্গে সরাসরি কথা বলেছি। এবং রাষ্ট্রদূত হিলম্যান এবং আমাদের সরকারের অন্যান্য কর্মকর্তারা মার্কিন আসন্ন প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের স্তরে নিয়ে গেছেন।
কানাডার আলবার্টার তেলক্ষেত্র থেকে অতিরিক্ত ৮৩০ হাজার ব্যারেল বিটুমিন যুক্তরাষ্ট্রের রিফাইনারিগুলোতে সরবরাহ করার জন্য এই পাইপ লাইন তৈরির উদ্যোগ নেওয়া হয়। ওবামা সরকার ক্ষমতায় এসে এই পাইপ লাইনের অনুমোদন বাতিল করে দেয়। পরে ডোনাল্ড ট্রাম্প ২০১৯ সালে এর অনুমোদন দেন। ইতিমধ্যে প্রায় ২০০ কিলোমিটার পাইপ বসানো হয়ে গেছে এবং আলবার্টা ও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্যে পাম্প বসানোর কাজ সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন: হোয়াইট হাউজ কর্মীদের যে হুঁশিয়ারি দিলেন বাইডেন
জো বাইডেন তার নির্বাচনী ঘোষণায় এই পাইপ লাইনের অনুমোদন বাতিলের ঘোষণা দিয়েছিলেন। আমেরিকায় কানাডার রাষ্ট্রদূত গত এক মাস ধরেই মার্কিন প্রশাসন এবং জো বাইডেনের ক্যাম্পেইন টিমের সঙ্গে দেন দরবার করছিলেন। কিন্তু তা শেষ পর্যন্ত ফলাফল শূন্য। এদিকে কানাডার প্রধান বিরোধী দলীয় নেতা এবং আলবার্টার প্রিমিয়ারের বাইডনকে সমর্থন জানিয়ে জাস্টিন সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে।
ইত্তেফাক/এসআর