তীব্র যানজটে বঙ্গবন্ধু সেতুতে সীমিত আকারে চলছে গাড়ি

ঘন কুয়াশার কারণে বুধবার (২০ জানুয়ারি) ভোররাত থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কের বঙ্গবন্ধু সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত দীর্ঘ ১০ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে বেশ কিছু সময়ের জন্য বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ থাকার পর আবারও যানবাহন পারাপার সীমিত আকারে শুরু হয়েছে।

এতে করে ভোগান্তিতে পড়েছে অসংখ্য মানুষ। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কিছুটা কাটলেও যান চলাচল এখনো স্বাভাবিক হয়ে উঠেনি। এখনও থেমে থেমে চলে চলছে সব প্রকার যানবাহন।

আরও পড়ুন: বঙ্গবন্ধু সেতু এলাকায় তীব্র যানজট, দুর্ভোগে যাত্রীরা

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, রাত থেকেই প্রচণ্ড কুয়াশা পড়েছে। তাই এই যানজট সৃষ্টি হয়েছে। আমরা যান চলাচল স্বাভাবিক রাখার জন্য চেষ্টা করে যাচ্ছি।

ইত্তেফাক/এএএম