মাকে ছাড়া অনেক দূরে থাকি আমি একা,
অনেক খুঁজেও এই শহরে পাই না মায়ের দেখা।
পাই না মায়ের শ্যামলছায়া মায়াভরা মুখ,
ইট-পাথরের দালান-কোঠায় পাই না খুঁজে সুখ।
শিশিরভেজা সিক্ত ঘাসের পাই না ছোঁয়া আর,
পাই না খুঁজে বাগানভরা ফুলের সমাহার।
জুঁই চামেলি হিজল বকুল গন্ধরাজ ও বেলি,
দেয় না দেখা ময়না টিয়ে দুইটি ডানা মেলি।
এমনি ভেবে দিন কেটে যায় মন ছুটে যায় গাঁয়,
ঐ সবুজের মাঝেই আমার মায়ের দেখা পাই।