অতিথি পাখি

দুলে দুলে ঢেউ তুলে

উড়ে উড়ে যায়,

উড়োউড়ি দেখে দেখে

চোখ জুড়ে যায়।

 

একটানা ডানা মেলে

উড়ে ভেসে ভেসে—

ঠাঁই নেয় আমাদের

এই দেশে এসে।

 

অতিথি এ পাখিরাই

শীত এলে মেলে,

ডোবা-নালা পেলে দেখি

ডানা মেলে খেলে।