ক্যাপসন নিউজ

খাবার সরবরাহ প্ল্যাটফরম ইফুড-এর সঙ্গে যুক্ত হলো কেএফসি ও পিত্জা হাট। এর ফলে বিশ্ববিখ্যাত ফুড চেইন কেএফসি এবং পিত্জা হাটের খাবার ইফুড-এর মাধ্যমে অর্ডার করতে পারবেন গ্রাহকেরা। বৃহস্পতিবার  রাজধানীর একটি হোটেলে এ লক্ষ্যে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিপত্রে ইফুড-এর স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং কেএফসি-পিত্জা হাট-এর মালিকানা প্রতিষ্ঠান ট্রান্সকম ফুডস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অমিত দেব থাপা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন

০০০

সম্প্রতি ঢাকার খিলক্ষেত বাজারে মেসার্স বৈশাখী এন্টারপ্রাইজ, যমুনা ব্যাংক প্রগতি সরণি শাখার তত্ত্বাবধানে যমুনা ব্যাংকের সঙ্গে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করল। ব্যাংকের প্রধান ঝুঁকি কর্মকর্তা ফজলে কাইয়ূম এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ইভিপি ও সিএফও অসিম কুমার বিশ্বাস

০০০০

আরএফএল গ্রুপের হাউজওয়্যার পণ্যের ব্র্যান্ড ‘টেল প্লাস্টিক’, ফুটওয়্যার ব্র্যান্ড ‘ওয়াকার’ এবং রঙের ব্র্যান্ড ‘রেইনবো পেইন্টস’-এর বিভিন্ন পণ্য পরিবেশনের সঙ্গে সংশ্লিষ্ট পরিবেশকদের নিয়ে হবিগঞ্জে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এ সম্মেলনে শীর্ষ ৩১ জন পরিবেশককে পুরস্কৃত করা হয়। প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী, আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল, টেল প্লাস্টিক, রেইনবো পেইন্টস ও ওয়াকার ফুটওয়্যারের চিফ অপারেটিং অফিসার কামরুল হাসান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

০০০০০

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঢাকার গেন্ডারিয়া শাখার অধীনে মীরহাজীরবাগ চৌরাস্তা উপশাখা চালু করেছে। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী গতকাল প্রধান অতিথি হিসেবে এ উপশাখার উদ্বোধন করেন। ঢাকা সাউথ জোনের প্রধান আবু ছাঈদ মুহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজ সংগঠক কাজী সামিউল রহমান অভি