পৃথিবীর সবচেয়ে বড় মোটরসাইকেল ও স্কুটার উত্পাদক প্রতিষ্ঠান হিসেবে ১০ কোটি পণ্য উত্পাদনের মাইলফলক স্পর্শ করল হিরো মোটোকর্প। ১০ কোটিতম বাইক হিসেবে এখন উত্তর ভারতের প্রদেশ উত্তরখন্ডের হার্ডিওয়ারে উত্পাদন করা হচ্ছে—দ্য এক্সট্রিম ১৬০আর। হিরো মোটোকর্পের চেয়ারম্যান ও সিইও ড. পাওয়ান মুঞ্জাল এক বিবৃতিতে বলেন, আমাদের ভিশন—‘গতিশীলতার ভবিষ্যত্’ অনুযায়ী আগামী পাঁচ বছরে নতুন নতুন মোটরসাইকেল এবং স্কুটারের উদ্বোধন করব এবং আন্তর্জাতিক বাজারে আমাদের বিস্তার আরো বাড়বে। এছাড়াও আমরা গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ অব্যাহত রাখব এবং গতিশীলতার নতুন নতুন সমাধানে কাজ করে যাব। হিরো মোটোকর্পের এই অর্জনটি বিশ্বের ইতিহাসে দ্রুততম সময়ের মধ্যে ১০ কোটি উত্পাদন মাইলফলক স্পর্শ করা অর্জনগুলোর একটি, যেখানে মাত্র সাত বছরের ব্যবধানেই প্রায় ৫ কোটি ইউনিট উত্পাদন বেড়েছে। ১০ কোটির মাইলফলক স্পর্শ উপলক্ষ্যে দিল্লির গুরুগ্রামে অবস্থিত কোম্পানির নিজস্ব কারখানায় গাড়ির ছয়টি বিশেষ সংস্করণের মডেল উন্মোচন করেন হিরো মোটোকর্পের চেয়ারম্যান এবং সিইও ড. পাওয়ান মুঞ্জাল। আগামী ফেব্রুয়ারি মাসেই বিশেষ সংস্করণের এসব মডেলের গাড়ি বাজারে পাওয়া যাবে। —প্রেস বিজ্ঞপ্তি