পূর্বধলায় পলাতক আসামি গ্রেফতার

পূর্বধলায় বৃহস্পতিবার সকালে আব্দুল মজিদ নামের এক জন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তাওহিদুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।