মোহনগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়

জন্মনিবন্ধন সমস্যায় ষষ্ঠ শ্রেণির ৩৩ আসন শূন্য

মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ে দুই শিফটে ২০৭ জন শিক্ষার্থী ভর্তি হতে পারলেও ৩৩টি আসন শূন্য রয়েছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, যথাযথ কাগজপত্র সঠিক থাকায় বুধবার পর্যন্ত মর্নিং ও ডে শিফটে ২০৭ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে। তথ্যানুসন্ধানে দেখা গেছে, ভর্তি হতে না পারা শিক্ষার্থীদের জন্মনিবন্ধন সঠিক না থাকায় ঐসব শিক্ষার্থী ভর্তির অযোগ্য হয়। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোতাহার হোসেন জানান, ৩৩টি শূন্য আসনে অপেক্ষমাণ তালিকা থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি করা হবে।