মাঘের শীতে নিম্নবিত্তের জন্য হালকা কাপড় আর খড়-কুটোর আগুনই সম্বল। শীতকালীন বাংলাদেশে প্রতি বছরই কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। অনেকে অনিরাপদভাবে আগুন পোহায়। আর তাতে প্রতিদিনই ঘটছে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হওয়ার ঘটনা। গত কয়েকদিনে শুধু রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে দগ্ধ হওয়া বেশ কিছু রোগী মারা গিয়েছে। অগ্নিদগ্ধ হওয়া অধিকাংশই ৪৫ থেকে ৫৫ শতাংশ আগুনে ঝলসে যাচ্ছে, তাই তাদের বাঁচানো কঠিন হয়ে উঠছে। আমাদের উচিত হবে আগুন থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে আগুন পোহানো। শাল, শাড়ি ইত্যাদি লম্বা কাপড় পরে আগুন পোহাতে না যাওয়াই ভালো। আমাদের সামান্য অসচেতনতার জন্য যেন হারিয়ে না ফেলি সাধের জীবনটাকে।
আবু জাফর, শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়