মো. আজিজুল হক ভূঁঞা
প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক স্টিয়ারিং কমিটি অব দ্যা অ্যাকশন কমিটিজ ফর লিবারেশন অব দ্যা পিপলস রিপাবলিক অব বাংলাদেশ ইন ইউকে-১৯৭১-এর আহ্বায়ক, সাপ্তাহিক ‘চরমপত্র’ ও দৈনিক ‘সুখবর’-এর প্রকাশক ও সম্পাদক মো. আজিজুল হক ভূঁঞার ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্য মরহুমের বড় ছেলে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শহিদুল হক ভুঁইয়া নিজ বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের পিবিনগর (পশ্চিম বাখরনগর) গ্রামে কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন। উক্ত মিলাদ মাহফিলে সবাইকে উপস্থিত থাকার জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।