জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া একদিনের ব্যবধানে দুই জন স্বজন হারিয়েছেন। প্রথমে দাদি মারা যান। বুধবার রাতে মারা যান শত বছর পার হওয়া দাদি হামিদা খাতুন। ময়মনসিংহের নান্দাইল উপজেলায় নিজ বাসভবনে মারা যান তিনি। হামিদা খাতুন রেখে গেছেন তিন ছেলে চার মেয়ে। এক দিন না যেতে জামাল হারান তার খালাতো ভাইকে। জামাল ভুঁইয়া এখন কলকাতায়। সেখানে মোহামেডানের জার্সি গায়ে আই লিগ খেলছেন। দাদির মৃত্যুর খবর শেষ না হতেই খালাতো ভাই আব্দুল আওয়ালের মৃত্যুর খবর পৌঁছায় কলকাতায়। জানাজায় অংশগ্রহণ করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি।