চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন

গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত প্রার্থী-সমর্থকেরা

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ভোট প্রার্থনায় নগরীর বিভিন্ন এলাকা মুখরিত হয়ে উঠেছে। গণসংযোগ ও প্রচারণায় সর্বত্র উত্সবের আবহ বিরাজ করছে। বিভিন্ন স্থানে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে তাদের সমর্থকরাও গণসংযোগ এবং প্রচারণার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। যদিও প্রার্থীরা নির্বাচন কমিশনঘোষিত আচরণবিধি ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কর্মী-সমর্থকদের প্রতি আহ্বান জানাচ্ছেন, তার পরও প্রচারণায় সমর্থকদের উত্সাহের কমতি নেই।

গতকাল বৃহস্পতিবার নগরীর পূর্ব মাদারবাড়ী, ফিরিঙ্গীবাজার ওয়ার্ডে গণসংযোগকালে শান্তি          সৌহার্দ ও স্বাচ্ছন্দ্যময় দৃষ্টিনন্দন চট্টগ্রাম মহানগর গড়ার প্রত্যয় ব্যক্ত করে নৌকা প্রতীকে ভোট চাইলেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। গণসংযোগকালে বিভিন্ন পথসভায় বক্তব্যদান কালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমগ্র দেশ ও চট্টগ্রামে অভাবনীয় উন্নয়নের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, ‘মেয়র নির্বাচিত হয়ে আমি নগরীর ৪১টি ওয়ার্ডের প্রতিটিতে আধুনিক সুবিধাসম্পন্ন বিনা মূল্যে স্বাস্থ্যসেবাকেন্দ্র ও মাতৃসদন গড়ে তুলতে চাই। এ সময় উপস্থিত ছিলেন—মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, প্রচার সম্পাদক শ?ফিকুল ইসলাম ফারুক, কাউ?ন্সিলর প্রার্থী মো. সালাউ?দ্দিন, কাউ?ন্সিলর পদপ্রার্থী আতাউল্লা চৌধুরী, মহিলা ?কাউন্সিলর প্রার্থী লুত্ফুন্নেসা দোভাষ বেবী প্রমুখ।

এদিকে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেন, গণতন্ত্র রক্ষায় দেশ ও জাতির স্বার্থে এবং চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠেয় চসিক নির্বাচনে দলমত নির্বিশেষে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নাগরিক অধিকার প্রয়োগ করতে হবে। তিনি উন্নয়নের ও স্বাধীনতার প্রতীক ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে চট্টগ্রামের যুবদল নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালনের জন্য আহ্বান জানান। তিনি গতকাল ধানের শীষ প্রতীকের সমর্থনে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের যৌথ উদ্যোগে নগরীতে গণমিছিল শেষে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহসভাপতি মোরতাজুল করিম বাদরু, কেন্দ্রীয় সহসভাপতি ইউসুফ বিন জলিল, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, যুগ্ম-সম্পাদক মাহফুজুর রহমান মিনার, চট্টগ্রাম মহানগর যুবদল সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, নগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ প্রমুখ।