রাজধানীর মিরপুর ১১ নম্বরের ৩ নম্বর অ্যাভিনিউয়ে গতকাল ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উচ্ছেদ অভিযানের সময় স্থানীয়দের সঙ্গে পুলিশের ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন।
তিনি বলেন, সকাল ১০টায় ডিএনসিসির নেতৃত্বাধীন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু হলে স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পড়তে হয়। স্থানীয় বাসিন্দারা অভিযান পরিচালনাকারীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে।
তিনি আরো বলেন, এতে অভিযান সাময়িক সময়ের জন্য বন্ধ রাখেন সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে মেয়য় আতিকুল ইসলাম এসে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।