সাবেক এমপি মজিদ মণ্ডলের মৃত্যু

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ মণ্ডল মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। বৃহস্পতিবার ঢাকায় তার নিজ বাড়িতে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

মজিদ মণ্ডল সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।

আবদুল মজিদ মণ্ডল মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

মণ্ডল গ্রুপের চেয়ারম্যান মজিদ মণ্ডল ২০১৪ সালে সংসদ সদস্য হয়েছিলেন। ওই আসনে এখন সংসদ সদস্য তার ছেলে আব্দুল মমিন মণ্ডল।

ইত্তেফাক/এএএম