চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে যাত্রা করে লাশ হয়ে ফিরলেন দুইজন

মাদারীপুরের শিবচরে ঢাকা-খুলনা মহাসড়কের কুতুবপুর নামকস্থানে একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে পাঁচজন। 

আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় পাঁচ্চর রয়েল হাসপাতালে পরে সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন: পাবনায় ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

শিবচর হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়, বরিশালের উজিরপুর থেকে চিকিৎসার জন্য শুক্রবার (২২ জানুয়ারি) রাজধানী ঢাকা যাচ্ছিলো খাদিজা বেগমের পরিবার। দুপুর ১২টার দিকে অ্যাম্বুলেন্সটি এক্সপ্রেস ওয়ের কুতুবপুর বড় কেশবপুর এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ছবি: ইত্তেফাক

এসময় ঘটনাস্থলেই বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব বামুড়া গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী খাদিজা বেগম (৫০) এবং জালাল মিয়ার ছেলে মেহেদী হাসান (১৭) মারা যায়। 

আরও পড়ুন: বান্দরবানে চাঁদের গাড়ি খাদে, নিহত ৩

শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাব আহমেদ মজুমদার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক সেখানে পুলিশ পাঠাই। ঘটনাস্থলে দুইজন নিহত হয়। 

ইত্তেফাক/জেডএইচ