বিনোদন রিপোর্ট
জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব দীর্ঘদিন ধরে দাঁপিয়ে বেড়াচ্ছেন ছোটপর্দা। বর্তমানে বেশকিছু নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। নতুন নতুন প্লাটফর্ম যুক্ত হওয়ায় কাজের ব্যস্ততার সঙ্গে নানামুখী চরিত্রে কাজের সুযোগ পাচ্ছেন অভিনেতা-অভিনেত্রীরা। তবে অপূর্ব মানেই যেন রোমান্টিক ঘরানার নাটক! তাই সময়ের সঙ্গে অপূর্ব ভক্তদের আক্ষেপ ছিল কবে রোমান্টিক ধারার বাইরে দেখবেন তাদের প্রিয় অভিনেতাকে। এবার সেই আক্ষেপ যেন ঘুচলো। ওয়েব সিরিজ ‘ট্রল’-এ ভিন্নরূপে নিজেকে উপস্থাপন করলেন এই অভিনেতা। অপূর্ব বলেন, ‘সবাই নিজেকে নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করে। আমিও এর ব্যতিক্রম নই। সাইল্যান্ট কিলার ঘরানার এই সিরিজটিতে নিজেকে ভিন্নভাবে দর্শদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কতটা নিজেকে মেলে ধরতে পেরেছি সেটা দর্শকরাই ভালো বলতে পারবেন। অপেক্ষায় আছি তাদের মন্তব্যের। আসলে দর্শকরা আমাকে যেভাবে দেখতে চায় আমি সেভাবেই নিজেকে তাদের সামনে তুলে ধরতে চাই।’