পঞ্চগড়ে বিদ্যুত্স্পৃষ্টে যুবকের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে শুক্রবার বিদ্যুত্স্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম জহিরুল ইসলাম (২৭)। তেঁতুলিয়া উপজেলার শালবাহানহাট ইউনিয়নের লোহাকাচী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে শালবাহানহাট ইউনিয়নের লোহাকাচি গ্রামের সাইদুর রহমানের ছেলে।  শালবাহানহাট ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান লিটন জানান, সাইদুরের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে সাউন্ডবক্স ব্যবহার করে গান বাজানো হচ্ছিল। সাউন্ডবক্স বন্ধ হয়ে যাওয়ায় জহিরুল সেটি মেরামত করার চেষ্টা করে। এ সময় বিদ্যুতায়িত হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।