নারী ফুটবলের কোচিং স্টাফে আরো দুজনকে নিল বাফুফে

স্পোর্টস রিপোর্টার

 নারী ফুটবলারদের উন্নয়নে ফিজিওথেরাপিস্ট এবং এক জন গোলকিপার নিয়োগ দিয়েছে বাফুফে। গোলকিপিং কোচ হিসেবে সেলিম মিয়া এবং লাইজু ইয়াসমিন লিপা ফিজিওথেরাপিস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন। এ দুই জনই বসুন্ধরা কিংস ফুটবল দলের সঙ্গে কাজ করেছেন। করোনার পর বন্ধ থাকা লিগ পুনরায় শুরু হয়ে শেষও হয়েছে। নারী ফুটবলাররাও অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন।