ইত্তেফাক রিপোর্ট
তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠনের আগামী নির্বাচনে ফোরামের প্যানেল লিডার নির্বাচিত হয়েছেন এ বি এম সামছুদ্দিন। গতকাল শুক্রবার ফোরাম নেতাদের এক বৈঠকে তাকে নির্বাচিত করা হয়।
এ বি এম সামছুদ্দিন বিজিএমইএর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং হান্নান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। দেশের পোশাক রপ্তানি বিশেষ করে সোয়েটার খাতে তার উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে। পোশাকশিল্প খাতের বিভিন্ন দুর্যোগকালে তিনি সরকার ও বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে এসব দুর্যোগ মোকাবিলা করেছেন। উল্লেখ্য, আগামী ৪ এপ্রিল বিজিএমইএর দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে সংগঠনটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন ফোরামের নেতা রুবানা হক।