শিগগিরই ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়া শুরু করবে সিনেট

মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়া শিগগিরই শুরু হবে। এর আগে ট্রাম্প প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছিলেন। সোমবার প্রতিনিধি পরিষদ সিনেটে অভিশংসনের আর্টিকেলটি পাঠাবে। খবর রয়টার্স ও আলজাজিরার

সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা (ডেমোক্র্যাট) চাক চুসুমার গতকাল শুক্রবার বলেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই যে, সিনেটে ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়া শুরু হবে। এরপর তাকে দোষী সাব্যস্ত করা যায় কিনা সেই বিষয়েও ভোট হবে। তিনি জানান, এই বিচার হবে পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ। তিনি আরো জানান, প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাকে জানিয়েছেন, সোমবার ইমপিচমেন্ট আর্টিকেল সিনেটে পাঠাবে প্রতিনিধি পরিষদ। এর আগে রিপাবলিকানরা ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়া পেছানোর আহ্বান জানিয়েছিলেন। গত ১৩ জানুয়ারি ট্রাম্প প্রতিনিধি পরিষদে ২৩২-১৯৭ ভোটে অভিশংসিত হয়েছিলেন। আরো খবর ১০ পৃষ্ঠায়