ট্রাম্পের ওপর হামলার হুমকি খামেনির

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সদ্য বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা চালানোর হুমকি দিয়েছেন। ট্রাম্পের ওপর প্রতীকী হামলা চালানো হচ্ছে বলে এমন ছবি পোস্ট করায় খামেনির একটি অ্যাকাউন্ট স্থগিত করেছে টুইটার। খামেনির অফিসের সঙ্গে সংযুক্ত সেই অ্যাকাউন্ট থেকে বৃহস্পতিবার এক টুইটে ট্রাম্পের গলফ খেলার ছবি সংযুক্ত করে খামেনি লিখেছেন, প্রতিশোধ অবশ্যম্ভাবী। কাসেম সোলেইমানির হত্যাকারী ও যে এর নির্দেশ দিয়েছিল তাকে সমুচিত জবাব দেওয়া হবে। যে কোনো মুহূর্তে প্রতিশোধ নেওয়া হতে পারে।’ ছবিতে যুদ্ধবিমানের ছায়ায় ট্রাম্পকে গলফ খেলতে দেখা যায়। ২০২০ সালের ২ জানুয়ারি ট্রাম্পের নির্দেশে ইরাকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করা হয় ইরানের বিপ্লবী বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলেইমানিকে। বিদেশে বিপ্লবী বাহিনীর গোপন অভিযানগুলো সোলেইমানির নির্দেশেই পরিচালিত হতো। -রয়টার্স