পরমাণু চুক্তির মেয়াদ বাড়াতে চান বাইডেন

রাশিয়ার সাথে পরমাণু চুক্তির মেয়াদ আরো পাঁচ বছর বাড়াতে চান মার্কিন জো বাইডেন। প্রেসিডেন্ট হয়েই বাইডেন এই উদ্যোগ নিয়েছেন। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে তা জানানো হয়। 

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে থাকা এসটিএআরটি চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এ বছরেই। দুই দেশের সেনাবাহিনীর কাছে সর্বোচ্চ কতগুলো পারমাণবিক ক্ষেপণাস্ত্র থাকবে, তা নিয়ে এ চুক্তি করা হয়েছিল। তাই জাতীয় নিরাপত্তার স্বার্থে এই চুক্তির মেয়াদ বাড়াতে চান প্রেসিডেন্ট বাইডেন।

আরও পড়ুন: বাইডেন ক্ষমতায়, আরও আগ্রাসী ইসরায়েল!

এ নিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, আমরা আরো পাঁচ বছরের জন্য এসটিএআরটি চুক্তির মেয়াদ বৃদ্ধির পক্ষে। এটা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ বলেই মনে করেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের স্বার্থের কথা মাথায় রেখেই আমরা রাশিয়ার সঙ্গে কাজ করছি। তবে নিজের আগ্রাসী ও প্ররোচনামূলক কার্যকলাপর জন্য মস্কোকে জবাব দিতে হবে।

রাশিয়া অবশ্য পরমাণু চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য একাধিকবার যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিইয়ে আসছিল। কিন্তু প্রেসিডেন্ট থাকার সময় ট্রাম্প বারবার সেই অনুরোধ খারিজ করে দিয়েছেন। শেষের দিকে অবশ্য ট্রাম্প চুক্তির মেয়াদ বাড়াতে চেয়েছিলেন। কিন্তু রাশিয়া তখন ট্রাম্পের শর্ত মানতে রাজি হয়নি।

ইত্তেফাক/এনএ