এইচএসসি পরীক্ষার প্রস্তুতি:একমালিকানা ব্যবসায়

পপেল চন্দ্র সাহা, সহকারী অধ্যাপক

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

আবদুল কাদির মোল্লা সিটি কলেজ নরসিংদী

১। পৃথিবীর সকল দেশেই কোন ধরনের ব্যবসায় সংগঠনের সংখ্যা সর্বাধিক?                            

(ক) কোম্পানি             (খ) একমালিকানা

(গ) অংশীদারি             (ঘ) যৌথ উদ্যোগে

উত্তর:খ

২। যে কোনো দেশেই একমালিকানা ব্যবসায়ের সংখ্যা সর্বাধিক এর পিছনে মূখ্য কারণ-                             

(ক) এর সংগঠন কাঠামো অত্যন্ত শক্তিশালী

(খ) এই ব্যবসায়ে খরচের পরিমাণ খুবই কম

(গ) এক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা অনেক বেশি

(ঘ) এর গঠন ও পরিচালনা সহজ

উত্তর:ঘ

৩। একমালিকানা ব্যবসায়ের অসুবিধা হলো-                                                     

i. ব্যক্তি সামর্থ্যের সীমাবদ্ধতা

ii. সীমিত মূলধন

iii. পৃথক সত্তার অভাব

নিচের কোনটি সঠিক

(ক) i (খ) ii (গ) iii (ঘ) i,ii ও iii

উত্তর:ঘ

৪। ব্যবসায় পরিবারের সবচেয়ে প্রাচীন ধরনের ব্যবসায় সংগঠন কোনটি?                 

(ক) একমালিকানা       (খ) অংশীদারি

(গ) বিনিময়                    (ঘ) সমবায়

উত্তর:ক

৫। একজন স্বাধীনচেতা ব্যক্তির নিকট কোন ধরনের ব্যবসায় সর্বোত্তম?                   

(ক) একমালিকানা ব্যবসায়

(খ) সমবায় সমিতি

(গ) প্রাইভেট লি: কোম্পানি

(ঘ) খুচরা ব্যবসায়

উত্তর:ক

৬। একমালিকানা ব্যবসায়ের দায় কীরূপ?         উত্তর:ঘ

(ক) সীমাবদ্ধ                    (খ) নির্দিষ্ট

(গ) কোনো দায় নেই          (ঘ) সীমাহীন

৭। কোন ব্যবসায়ে মালিকানা ও ব্যবস্থাপনা অবিচ্ছেদ্য?                                       

(ক) প্রাইভেট লি. কোম্পানি

(খ) পাবলিক লি. কোম্পানি

(গ) একমালিকানা

(ঘ) সমবায় সমিতি

উত্তর:গ

৮। একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য হলো-                                                      

i. অসীম দায়

ii. প্রচুর মূলধন

iii. মালিকের স্বাধীনতা

নিচের কোনটি সঠিক

(ক) i ও ii                 (খ) i ও iii

(গ) ii ও iii                 (ঘ) i, ii ও iii

উত্তর:খ

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও।

জসিম অন্যের অধীনে চাকরি করা পছন্দ করে না। তাই সে ঢাকার নওয়াবপুরে দুইজন কর্মচারী নিয়ে একটি বিরিয়ানির দোকান চালু করেছে। মানসম্মত খাবারের কারণে তার দোকান ভালো চলছে।

৯। জসিমের ব্যবসায়ের আয়তন কীরূপ?           

(ক) বৃহদায়তন              (খ) মাঝারি

(গ) সীমিত                        (ঘ) ক্ষুদ্র

উত্তর:খ

১০। উদ্দীপকে জসিমের ব্যবসায়ে কী ধরনের সীমাবদ্ধতা রয়েছে?                           উত্তর:খ

i. সীমিত মূলধন

ii. বিলোপসাধন

iii. সীমিত আয়তন

নিচের কোনটি সঠিক

(ক) i ও ii    (খ) i ও iii

(গ) ii ও iii  (ঘ) i, ii ও iii

উত্তর:ঘ

১১। নিচের কোনটি একমালিকানা ব্যবসায়ের সুবিধা বহির্ভূত?                               

(ক) স্বল্প পুঁজির ব্যবসায়

(খ) হিসাব-নিকাশের সুবিধা

(গ) গোপনীয়তা রক্ষা

(ঘ) জনসংযোগ সুবিধা

উত্তর:ঘ

১২। মৌসুমী ফলের ব্যবসায় অধিক হারে একমালিকানা ব্যবসায়ের  ভিত্তিতে গড়ে ওঠার কারণ কী?

(ক) প্রত্যক্ষ সম্পর্ক

(খ) মালিকের স্বাধীনতা

(গ) দ্রুত সিদ্ধান্ত গ্রহণ

(ঘ) ঝুঁকির স্বল্পতা

উত্তর:গ